রাজধানীর কদমতলীতে সাদ্দাম মার্কেটে আগুন

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৮ মে, ২০২৬, ০৮:১৩ পিএম

রাজধানীর কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় একটি ফোমের কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ঘটনাস্থলে প্রথম ইউনিট পৌঁছায় ৬টা ৪৩ মিনিটে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

 এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Advertisement

Link copied!