সোনারগাঁয়ের নিউ ঢাকা বেকারিতে বিএসটিআই অভিযান - এক লাইসেন্সে ১০ পণ্য, ২৫ হাজার, টাকা ,জরিমানা

ফাহাদুল ইসলাম , নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ০৫:৪৫ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দৈলেরবাগ এলাকায় অবস্থিত নিউ ঢাকা বেকারিতে বিএসটিআইয়ের অভিযানে অনিয়ম ধরা পড়ায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার ২৪ জুন বিকেল ৩ টায় বিএসটিআইয়ের ফিল্ড অফিসার রেজানুর রহমান সরকার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি তৌফিকুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে বিএসটিআই আইন অনুযায়ী বেকারিটিতে বিভিন্ন অনিয়ম ও অসামঞ্জস্যতা দেখতে পান তারা। বিশেষ করে একটি লাইসেন্স নিয়ে ১০টি পণ্যের কাজে ব্যবহার করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে কড়া সতর্ক করে দেন।

 

Link copied!