ঢাকার প্রান কেন্দ্র খিলক্ষেত পশ্চিম এ অবস্থিত জান-ই-আলম সরকার উচ্চ বিদ্যালয়। জান-ই-আলম সরকার উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম জান ই আলম সরকারের ১৯তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার, ২২ জুন বিদ্যালয় ভবনে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্য, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে মরহুম জান ই আলম সরকারের কর্মময় জীবন, শিক্ষা বিস্তারে তাঁর অবদান এবং বিদ্যালয় প্রতিষ্ঠায় তাঁর দূরদর্শী ভূমিকার কথা স্মরণ করা হয়। বক্তারা বলেন, জান ই আলম সরকার ছিলেন একজন শিক্ষানুরাগী ও সমাজসেবক, যিনি এলাকার শিক্ষার আলো ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করেছেন।
তাঁর প্রতিষ্ঠিত এই বিদ্যালয় আজও জ্ঞানার্জন ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত সবাই তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর আদর্শ অনুসরণ করে সমাজ ও শিক্ষার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠাতার অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং তাঁর স্মৃতিকে সম্মান জানাতে প্রতিবছর এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানটি গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও প্রার্থনার মধ্য দিয়ে সমাপ্ত হয়
আপনার মতামত লিখুন :