কুমিল্লার চান্দিনা উপজেলার কালিয়ারচর এলাকার ঐতিহ্যবাহী আল-মান্নানিয়া হিফজুল কোরআন আদর্শ নূরানী মাদ্রাসায় পবিত্র কোরআনের ছবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ মে) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন মুফতি নোমান মাদানী হুজুর (উজানী)।
মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ চাঁদপুরীর পরিচালনায় অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান মেহমান মুফতি নোমান মাদানী হুজুর শিক্ষার্থীদের উদ্দেশ্যে কোরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরে মূল্যবান বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, কোরআনের আলোয় আলোকিত প্রজন্ম গড়ে তুলতে দ্বীনি শিক্ষার বিকল্প নেই।
পরে প্রধান মেহমান ১৩ জন শিক্ষার্থীর মাঝে আনুষ্ঠানিকভাবে ছবক প্রদান করেন। এ সময় শিক্ষার্থীদের সাফল্যে অভিভাবক ও উপস্থিত অতিথিদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :