পেটে গাঁজা বেঁধে পাচারের সময় ভৈরবে কারবারি আটক

জয়নাল আবেদীন রিটন , ভৈরব প্রতিনিধি

প্রকাশিত: ১৩ মে, ২০২৬, ০৬:২০ পিএম

পেটে বেঁধে গাঁজা পাচার করতে গিয়ে কিশোরগঞ্জের ভৈরবে ২কেজি গাঁজা সহ জাহাঙ্গীর (২৮) নামে মাদক কারবারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব কার্যালয়ের সদস্যরা। আজ (১৩ মে) বুধবার দুপুরে ভৈরব দুর্জয় মোড়ের সিলেট বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়েছে। সে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার রায়কুটি গুচ্ছগ্রাম এলাকার ইসলাম উদ্দিনের ছেলে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন, আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট বাসস্ট্যান্ড এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। তথ্যের ভিত্তিতে জাহাঙ্গীরকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে অভিনব কৌশলে স্কচ টেপ দিয়ে মোড়ানো পেটে বাধা অবস্থায় ২ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার সহ জব্দ করা হয়। 

এ ব্যাপারে আটককৃতের বিরুদ্ধে  উপ-পরিদর্শক মো. সাইকুল ইসলাম তালুকদার বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় ভৈরব থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নেন। 

 

Link copied!