সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় চলতি বোরো মৌসুমে সরকারি ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৩ মে) সকালে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে আর/এস খাদ্য গুদামে এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃরায়হানুল ইসলাম,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আইনিন আফরোজ,ওসি এলএসডি মোঃ মিজানুর রহমান,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃআজাদ হোসেন আজাদ,উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহজাহান আলী,সাবেক পৌর মেয়র এম বেলাল হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে,চলতি মৌসুমে কৃষকদের কাছ থেকে কৃষি অ্যাপের মাধ্যমে আবেদন গ্রহণ করা হচ্ছে।পরে স্বচ্ছ ও ডিজিটাল পদ্ধতিতে লটারির মাধ্যমে কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহ করা হবে।
এ বছর সরকার উল্লাপাড়া উপজেলা থেকে প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে ৩ হাজার ২৮ মেট্রিক টন,প্রতি কেজি চাল ৪৯ টাকা দরে ৪ হাজার ৩৭৭ মেট্রিক টন এবং প্রতি কেজি গম ৩৫ টাকা দরে ৩০ মেট্রিক টন সংগ্রহ করবে।
আপনার মতামত লিখুন :