ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান: ৪ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

মোঃ রেজাউল হক শাকিল , ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৩ মে, ২০২৬, ০৮:৪৭ পিএম

​কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

​বুধবার (১৩ মে) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান।

​সাজাপ্রাপ্তদের পরিচয় ও দণ্ড

​আদালত সূত্রে জানা গেছে, মাদক সেবনের অপরাধে আটক চার যুবককে ভিন্ন ভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে:

১.​ জুয়েল (২১): পিতা তাজুল ইসলাম। তাঁকে সবচেয়ে বেশি ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে,​ ২. আসাদুল (২৬): পিতা মৃত সাফু মিয়া, গ্রাম মাধবপুর তাঁকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়, ৩. ​মো. বাছির (২০): পিতা সুলতান আহাম্মদ, গ্রাম সিদলাই। তাঁকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে, ​৪. মো. রানা (১৯): পিতা হুমায়ুন কবীর, গ্রাম সিদলাই। তাঁকেও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই বিশেষ অভিযান চালানো হয়েছে। তিনি বলেন,​"মাদক সেবনের অপরাধে হাতেনাতে আটকের পর তাঁদের সাজা প্রদান করা হয়েছে। সমাজকে মাদকমুক্ত করতে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।"

​পুলিশ জানায়, সাজাপ্রাপ্ত আসামিদের আজই বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হচ্ছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পুলিশের তৎপর রয়েছে।

Link copied!