‘ইসলামী মূল্যবোধে বিশ্বনাগরিক গড়ার’ আহ্বান শিক্ষামন্ত্রীর

শরীফ ওমর টুটুল , গাজীপুর মহানগর প্রতিনিধি

প্রকাশিত: ১৪ মে, ২০২৬, ০১:৪৩ পিএম

‘ইসলামী মূল্যবোধের মাধ্যমে বিশ্বনাগরিক তৈরি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের বোর্ডবাজারে অবস্থিত Islamic University of Technology-এ অনুষ্ঠিত হয়েছে “আইইউটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬”।

বুধবার (১৩ মে) দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে জাঁকজমকপূর্ণ আয়োজনে কৃতী শিক্ষার্থীদের মাঝে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. এহসানুল হক মিলন। তিনি তাঁর বক্তব্যে প্রযুক্তিনির্ভর শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন দক্ষ প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি নৈতিক ও মানবিক গুণাবলীতেও সমৃদ্ধ হতে হবে। শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা কার্যক্রমে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউটির উপাচার্য প্রফেসর ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি ডা. হোসাইন আরাবি নুর।

এ সময় ওআইসি পরিচালিত আন্তর্জাতিক এ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

Link copied!