সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ৯নং হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান পদে জনসাধারণের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন মোঃফেরদৌস জামান উজ্জ্বল।
তিনি সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল মতিন সিদ্দিকীর ছেলে এবং সাবেক চেয়ারম্যান মরহুম বকুল সিদ্দিকীর ভাতিজা। পারিবারিকভাবে স্থানীয় প্রশাসনিক ও জনপ্রতিনিধিত্বের সঙ্গে সম্পৃক্ত এই প্রার্থী এলাকায় উন্নয়ন,জনসেবা ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফেরদৌস জামান উজ্জ্বল বলেন,জনগণের ভালোবাসা ও দোয়া নিয়েই তিনি নির্বাচনী কার্যক্রমে অংশ নিচ্ছেন এবং এলাকার সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিতে চান।
স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে তার প্রার্থিতা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।
আপনার মতামত লিখুন :