এমপিকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে প্রতারক নিলয় গ্রেফতার

রিয়াজ শরীফ , বরিশাল জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১৬ মে, ২০২৬, ০৮:৫২ পিএম

বরিশালের বাকেরগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বরিশাল ০৬ আসনের  সংসদ সদস্য আবুল হোসেন খানকে কটূক্তি করে ধারাবাহিক পোস্ট দেওয়ার অভিযোগে লায়ন নিলয় পারভেজ নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) ঢাকার ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নিলয় পারভেজ উপজেলার নিয়ামতি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হযরত আলীর ছেলে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত লায়ন নিলয় পারভেজ তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি আহবায়ক আবুল হোসেন খানকে নিয়ে ধারাবাহিকভাবে মানহানিকর, অশ্লিল ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে বিভিন্ন কন্টেন্ট প্রচার এবং ছবি-ভিডিও পোস্ট করে শেয়ার করেন। বিভিন্ন পোস্টের ক্যাপশনে তিনি আপত্তিকর মন্তব্য করেন, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 

এ ঘটনায় পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক মৃধা বাদি হয়ে লায়ন নিলয় পারভেজকে আসামী করে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। আদালতের বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে এজাহার গ্রহন করতে বাকেরগঞ্জ থানা পুলিশকে নির্দেশ দেয়। 

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আদিল হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে সাইবার নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে। সেই মামলার এজাহারনামীয় আসামী লায়ন নিলয় পারভেজকে গ্রেফতার করার কথা শুনেছি। তবে এখনি এ বিষয় বিস্তারিত বলা যাবে না।  আইনগত প্রক্রিয়া শেষে সবকিছু জানানো হবে।

এ বিষয়ে বাকেরগঞ্জের সুশিল সমাজের একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, নিলয় পারভেজ ফেসবুকে বিভিন্ন সামাজিক সুশিল মানুষ কে নিয়ে বিভিন্ন অশ্লীল কথাবার্তা বলে থাকেন। এছাড়াও নিলয় পারভেজ একটা প্রতারক, নিলয় পারভেজ বাকেরগঞ্জ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাকরি, ও ব্যবসা ও গাড়ির কাউন্টার দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন।

এছাড়াও নিজেকে একজন বিশিষ্ট শিল্পপতি বলে নিজেকে জানান দেন। নিলয় পারভেজ সম্পর্কে জানা যায় ও শুধু ফেসবুকে লাইভে এসে নিজের ব্যক্তি পরিচয় বিশিষ্ট  শিল্পপতি বলে জানান দিয়ে বাকেরগঞ্জ সহ বিভিন্ন জেলা উপজেলা থেকে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছেন। এলাকাবাসীর দাবি নিলয় পারভেজ কে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

Link copied!