জি এম কাদের এর দুইটি বইয়ের মোড়ক উন্মোচন

বি এম ইউসুফ , ভ্রাম্যমাণ সংবাদদাতা

প্রকাশিত: ১৬ মে, ২০২৬, ০৮:৪৬ পিএম

আজ ১৬ই মে জাতীয় প্রেসক্লাব-এ জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের রচিত দুইটি গ্রন্থ“বাংলাদেশের গণতন্ত্র: সোনার পাথর বাটি” এবং “Miseries of Misconceived Democracy”এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

অতিথি আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক মাসুদ কামাল, আনিস আলমগীর এবং মঞ্জুরুল আহসান পান্না।

এছাড়াও অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আব্দুর সবুর, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি ফকরুল ইমাম, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইকবাল হোসেন তাপস।

উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদের, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন মিলন, প্রকাশক ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, জাতীয় পার্টির উপদেষ্টা খলিলুর রহমানসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

Link copied!