মাগুরা শালিখায় কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন

জসীম উদ্দীন , শালিখা (মাগুরা) সংবাদদাতা

প্রকাশিত: ১৬ মে, ২০২৬, ০৮:৫৯ পিএম

মাগুরার শালিখা উপজেলায় কৃষি প্রযুক্তি সম্প্রসারণ ও কৃষকদের উদ্বুদ্ধ করতে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে শনিবার (১৬ মে) বিকাল ৪টায় উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় সাংস্কৃতিক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে শালিখা উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধূরি সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় কৃষকরা।

মেলায় যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের বীজ, কৃষি যন্ত্রপাতি, সবজি ও ফলমূলের বিভিন্ন স্টল প্রদর্শন করা হয়। এছাড়া কৃষকদের মাঝে আধুনিক চাষাবাদ পদ্ধতি ও কৃষি বিষয়ক পরামর্শ প্রদান করা হয়।

আয়োজকরা জানান, কৃষকদের নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত করা এবং উৎপাদন বৃদ্ধি করতেই এ মেলার আয়োজন করা হয়েছে। মেলাটি আগামী তিন দিন সবার জন্য উন্মুক্ত থাকবে।

 

Link copied!