পূবাইলে ঈদ শুভেচ্ছায় মাঠে গণমানুষের প্রার্থী; কাজী আবু বকর সিদ্দিক

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ২০ মে, ২০২৬, ০৬:২৬ পিএম

 

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইলের ৪২ নম্বর ওয়ার্ডজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ। ঈদের শুভেচ্ছা ব্যানার, গণসংযোগ ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন কাউন্সিলর প্রার্থী কাজী আবু বকর সিদ্দিক। 

স্থানীয়দের ভাষ্য—দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এই সমাজসেবীকেই তারা আগামীর জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান।

ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে প্রকাশিত বিশাল ব্যানারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও স্থানীয় নেতৃবৃন্দের ছবির পাশাপাশি বড় করে স্থান পেয়েছে কাজী আবু বকর সিদ্দিকের ছবি। সেখানে তিনি ৪২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।

এলাকাজুড়ে ঘুরে দেখা গেছে, অটোচালক, দিনমজুর, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষের মুখে এখন একই আলোচনা—“৪২ নম্বর ওয়ার্ডে পরিবর্তনের প্রতীক হতে পারেন সিদ্দিক।”

স্থানীয় অটোচালক মো. রুবেল বলেন,“আমরা গরিব মানুষ। বিপদে-আপদে যাকে পাশে পাই, তাকেই ভোট দিতে চাই। সিদ্দিক ভাই সবসময় মানুষের পাশে থাকেন। ঈদের আগেও খোঁজখবর নিচ্ছেন।”

কৃষক আব্দুল মালেকের ভাষ্য,“আমাদের এলাকার রাস্তা, ড্রেন আর কৃষকদের অনেক সমস্যা আছে। আমরা চাই এমন একজন কাউন্সিলর আসুক, যিনি জনগণের কথা বলবেন। সিদ্দিক ভাই সেই যোগ্য মানুষ।”

দিনমজুর সোহেল মিয়া বলেন,“নেতা অনেকেই আসে, কিন্তু সাধারণ মানুষের পাশে থাকে কম। সিদ্দিক ভাইকে আমরা মাঠের মানুষ হিসেবে চিনি।”

স্থানীয় ব্যবসায়ী ও তরুণ সমাজের অনেকেই জানান, কাজী আবু বকর সিদ্দিক দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। তিনি পূবাইল থানা বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ফলে এলাকায় তার গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে।

 

এদিকে ঈদকে ঘিরে ৪২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় চলছে শুভেচ্ছা বিনিময়, গণসংযোগ ও মতবিনিময় সভা। সাধারণ মানুষের প্রত্যাশা,আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে ৪২ নং ওয়ার্ডে এমন একজন জনপ্রতিনিধি নির্বাচিত হোক, যিনি দল-মতের ঊর্ধ্বে উঠে জনগণের সেবা করবেন।

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে কাজী আবু বকর সিদ্দিক বলেন,“আমি সবসময় জনগণের মানুষ হয়ে থাকতে চাই। ৪২ নম্বর ওয়ার্ডের উন্নয়ন, নাগরিক সুবিধা নিশ্চিত করা ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠাই হবে আমার মূল লক্ষ্য। ঈদ সবার জীবনে শান্তি, সম্প্রীতি ও আনন্দ বয়ে আনুক।”

 

Advertisement

Link copied!