মাগুরা শালিখায় ভূমি মেলা ও জনসচেতনতা সভা অনুষ্ঠিত

জসীম উদ্দীন , শালিখা (মাগুরা) সংবাদদাতা

প্রকাশিত: ২০ মে, ২০২৬, ০৮:০৭ পিএম

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শালিখা উপজেলায় ভূমি মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার  (২০মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জনসচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) এম সাব্বির হাসান। প্রধান অতিথি হিসেবে ভূমি, জরিপ, নামপত্তন, নামজারি, খাজনা ও ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জনসচেতনতামূলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার বাদল চন্দ্র অধিকারী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মুন্সী আনিসুর রহমান মিল্টন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মুন্সী মনিরুজ্জামান চকলেট, ইউপি চেয়ারম্যান আলী হোসাইন সিকদার, অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো এবং শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুজ্জামান চাঁদ প্রমুখ।

এছাড়াও উপজেলার সাতটি ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন।

 

Link copied!