নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ৯ জন আসামিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারদের মধ্যে চুরির মামলার ১ জন, জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত ২ জন এবং অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত ৬ জন রয়েছেন। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২০ মে ২০২৬) সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে অংশ নেয় থানা পুলিশের একাধিক টিম।
গ্রেফতারদের মধ্যে রয়েছেন নিরব (২০), মো. ফয়সাল (২৫), মো. বাবু (২৮), আশরাফুল ইসলাম, ইমন হোসেন, মো. আলামিন (২০), আরিয়ান (২৬), গনি কাওসার (৩৮) ও আজিজুল ইসলাম (২৩)।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :