মান্দায় মাদক সেবনে বাধা দেওয়ায় ‎শিক্ষকের ওপর হামলা

 

‎নওগাঁর মান্দায় মাদক সেবনে বাধা দেওয়ায় মাদকসেবীর হামলায় স্কুল শিক্ষক আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ২০ শে মে বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার পরানপুর ইউনিয়নের চককেশব মোড়ে এ ঘটনা ঘটে। আহত শিক্ষক সোনাপুর গ্রামের তসলিম উদ্দিনের ছেলে।

তিনি বালুবাজার উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক তার নাম আব্দুর রাজ্জাক। অন্যদিকে অভিযুক্ত বজলুর রহমান চককেশব গ্রামের সফিজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে। সরেজমিনে গিয়ে জানান, স্কুল থেকে ঐ শিক্ষক বাড়ি ফেরার পথে চককেশব মোড়ে আগে থেকেই অবস্থান নেওয়া বজলুর রহমান দা নিয়ে তার ওপর হামলা করেন। এতে রাজ্জাক গুরুতর আহত হন। এ সময় লোকজন এগিয়ে এলে হামলাকারী বজলুর রহমান পালিয়ে যায়। পরে স্থানীয়রা রাজ্জাককে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

‎আহত শিক্ষক আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, অভিযুক্ত বজলুর রহমান নিয়মিত একজন মাদকসেবী। মাতাল অবস্থায় রাস্তাঘাটে শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ করে। মাদক সেবনে বাধা দেওয়ায় বজলু বেশ কিছুদিন ধরে আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছিল। জের ধরে হামলা চালিয়েছে। এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ঘটনার বিষয়টি শুনেছি এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মোঃ রায়হান আলী মান্দা নওগাঁ প্রতিনিধি

Link copied!