রাজবাড়ীতে ওয়ারেন্ট ও মারামারি মামলার ৭ আসামি গ্রেফতার

নাজমুল হোসেন , গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা

প্রকাশিত: ০৪ জুন, ২০২৬, ০৬:৩৭ পিএম

রাজবাড়ী সদর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও মারামারি মামলার এজাহারনামীয় মোট ৭ জন আসামিকে গ্রেফতার করেছে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষের দিকনির্দেশনায় পুলিশের কয়েকটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকারী দলে ছিলেন এসআই মো. সেলিম মিয়া, এএসআই মো. মশিউর রহমান, এএসআই নুর আলম, এএসআই হাবিবুর রহমান ও সঙ্গীয় ফোর্স।

পুলিশ জানায়, সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন: মো. সুমন শেখ (৩১), মারামারি মামলার আসামি (সাং- খোলাবাড়ীয়া); সম্রাট শেখ ওরফে চিকে সম্রাট (২৮), একটি জিআর ওয়ারেন্ট ও চুরি মামলার আসামি (সাং- খানখানাপুর)। জিআর ওয়ারেন্টভুক্ত আসামি: মো. আতিয়ার সরদার (৩০) (সাং- বড় লক্ষীপুর), রিফাত (সাং- মোল্লাপাড়া) এবং মো. সোহাগ সরদার (২৫) (সাং- নবগ্রাম)। সিআর ওয়ারেন্টভুক্ত আসামি: মো. আবু বক্কার মোল্লা (সাং- আমানীপুর) এবং মো. খলিল খান (সাং- বারবাকপুর)।

রাজবাড়ী সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিদের সবাইকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

Advertisement

Link copied!