মৈরাণে মুসাফা ইয়থ ক্লাবের উদ্বোধন, প্রধান অতিথি গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামান

শরীফ ওমর টুটুল , গাজীপুর মহানগর প্রতিনিধি

প্রকাশিত: ১০ জুন, ২০২৬, ০৭:০২ পিএম

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন মৈরাণ এলাকায় এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে "মুসাফা ইয়থ ক্লাব"-এর শুভ উদ্বোধন ও ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

তরুণদের সামাজিক ও ক্রীড়া উন্নয়নমূলক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার প্রত্যয় নিয়ে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল। ​মুসাফা ইয়থ ক্লাবের প্রতিষ্ঠাতা ইসরাফিল আহম্মেদ অর্ণবের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাবটির শুভ উদ্বোধন ঘোষণা করেন গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদুজ্জামান।

একই সাথে তিনি উপস্থিত থেকে বিশেষ ফুটবল প্রদর্শনীরও উদ্বোধন করেন।

​উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছা থানা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সানি আলম, ৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, এবং ৩৩ নং ওয়ার্ড সভাপতি সামিউল ইসলাম রাহাত। এছাড়াও উপস্থিত ছিলেন তাঁতী দলের সাধারণ সম্পাদক ইসমত আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ক্রীড়ামোদী তরুণ।

​অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, তরুণ সমাজকে মাদক ও কিশোর গ্যাং অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলা এবং সামাজিক সংগঠনের ভূমিকা অপরিসীম। "মুসাফা ইয়থ ক্লাব" মৈরাণ অঞ্চলের যুবসমাজকে একটি সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে দিকনির্দেশনা দেবে বলে ওসি আশা প্রকাশ করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

 

Advertisement

Link copied!