মুন্সীগঞ্জের সিরাজদিখান থানায় এক আবেগঘন ও উৎসবমুখর পরিবেশে বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আব্দুল হান্নানের বিদায় সংবর্ধনা এবং নবনিযুক্ত অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিনের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন ২০২৬) সিরাজদিখান থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গণে এ বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে থানা পুলিশের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী ওসি মোঃ আব্দুল হান্নানকে তাঁর দায়িত্বকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষা, জনসেবা নিশ্চিতকরণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় উপস্থিত সকলেই তাঁর পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
অন্যদিকে, নবনিযুক্ত ওসি মোঃ আলাউদ্দিনকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেয় সিরাজদিখান থানা পুলিশ। দায়িত্ব গ্রহণের পর তিনি উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে সকলের সহযোগিতা কামনা করেন।
উপস্থিত সকালে বিদায়ী ওসি আব্দুল হান্নানের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি নতুন ওসি আলাউদ্দিনের নেতৃত্বে সিরাজদিখানের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং তাঁকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানটি বিদায়ী ও নবাগত দুই কর্মকর্তার প্রতি শুভকামনা ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে এক আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়।
আপনার মতামত লিখুন :