দুর্গাপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং সার্বিক আইনশৃঙ্খলা বিষয় নিয়ে উপজেলার সকল দপ্তর প্রধান, রাজতৈনিক নেত্রীবৃন্দ, সুশিলসমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিঙ্ মিডিয়ার সাংবাদিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেছেন নেত্রকোনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। বৃহস্পতিবার (১১ জুন) সকালে ‎উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অন্যদের মাঝে, উপজেলা বিএনপি‘র সভাপতি জহিরুল আলম ভুইয়া, সাদারণ সম্পাদক আব্দুল আওয়াল, বিশিষ্ট শিক্ষাবিদ এম এ জিন্নাহ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ, পৌর

বিএনপির সাধারণ সম্পাদক হারেছ গণি, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, বণিক সমিতির সভাপতি রনজিৎ সেন, কৃষি অফিসার নিপা বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারি, সাংাদিক সমিতির আহবায়ক সজিম সাইন, প্রধান শিক্ষক ইয়াকুব আলী নওয়াব সহ বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নেত্রকোনা জেলার মধ্যে অপার সম্ভাবনাময় উপজেলা হচ্ছে দুর্গাপুুর। প্রতিটি দপ্তরের কর্মকর্তাগন নিজে সৎ থেকে যদি নিষ্ঠার সাথে সকল কাজ গুলো বাস্তবায়ন করেন, তাহলে খুব দ্রুত উপজেলার সকল উন্নয়ন করা হবে। মনে রাখবেন, আমরা সরকারের চাকর, আমাদের ব্যবহারে সেবা নিতে আসা এলাকার কোন মানুষ যেনো কষ্ট না পায়।

তিনি আরো বলেন, অত্র অঞ্চলের সংসদ সদস্য জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল স্যার দুর্গাপুর-কলমাকান্দা উপজেলাকে নতুন করে সাজাতে চাচ্ছেন। ইতোমধ্যে অনেক প্রকল্পই হাতে নিয়েছেন তিনি।

সকল কাজ যেনো সততা ও নিষ্ঠার সাথে বাস্তবায়ন হয়, সেইদিক লক্ষ্য রেখে দাপ্তরিক কাজ বাস্তাবায়ন করতে সকলকে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। আলোচনা শেষে হতদরিদ্রদের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের চেক, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বিভিন্ন বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

 

Advertisement

Link copied!