দাগনভূঞা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন: ইয়াসীন সুমন সভাপতি, এমএম রহমান সোহেল সাধারণ সম্পাদক

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১১ জুন, ২০২৬, ০৩:১৩ পিএম

মোঃশামসুউদ্দিন জাফর, দাগনভূঞা: ফেনীর ঐতিহ্যবাহী দাগনভূঞা প্রেস ক্লাবের ২০২৬-২৭ সালের কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার বিকালে ক্লাবের নিজস্ব কার্যালয়ে দৈনিক সংগ্রামের দাগনভূঞা সংবাদাতা এম এ তাহেরের সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলমের পরিচালনায় একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাব প্রতিনিধি মো. ইয়াসীন সুমন। সভার প্রথম অধিবেশনে ক্লাবের বিবাদমান দু'টি গ্রুপ একসাথ হয়ে কাজ করার সিদ্ধান্ত নেয়। উক্ত সিদ্ধান্তের প্রেক্ষিতে দু'টি কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন করে কমিটি করারও সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

দ্বিতীয় অধিবেশনে ২০২৬-২৭ সালের কমিটি গঠন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে সদস্যবৃন্দের সর্বসম্মত মতামতের ভিত্তিতে উপস্থিত ভোটাভোটিতে কমিটি করার সিদ্ধান্ত গৃহীত হয়। ভোটাভোটিতে দৈনিক ইনকিলাব প্রতিনিধি মো. ইয়াসীন সুমন সভাপতি এবং দৈনিক আমার ফেনী প্রতিনিধি এমএম রহমান সোহেল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

অপর সদস্যরা হলেন সহ-সভাপতি মিজানুর রহমান (নয়াদিগন্ত), সহ-সভাপতি আলমগীর ননী (নিউ এইজ), সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (দৈনিক ফেনী), সহ-সাধারণ সম্পাদক এটিএম আজহারুল হক (দৈনিক ফেনীর সময়), কোষাধ্যক্ষ মোকাররম হোসেন পিয়াস (আমারদেশ), দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন (জনকণ্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক এম আরাফাত ভূঞা (ইত্তেফাক ডিজিটাল), প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এটিএম আতিকুল ইসলাম (বাংলাদেশ সমাচার), তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন (দ্য সান), আপ্যায়ন সম্পাদক ফেরদৌস মাহমুদ হিরণ (কালবেলা), ক্রীড়া ও সাহিত্য সম্পাদক ইদ্রিস রিয়াদ (ফেনীর তালাশ)।

কার্যনির্বাহী সদস্যরা হলেন এম এ তাহের (সংগ্রাম), এমাম হোসেন এমাম (আজকের পত্রিকা), আবু তাহের আজাদ (যুগান্তর), নুরুল আলম খান (মানবজমিন), ইমাম হাছান কচি (সমকাল), এম এ কুদ্দুস (ফেনী সংবাদ), বজলুর রহিম ভূঞা সুমন (আলোকিত সময়), ইয়াছিন করিম রনি (দ্য নিউ নেশন), কাজী ইফতেখারুল আলম (আমাদের সময়), মো. ইউসুফ (সবুজ বাংলা), নিমাই চন্দ্র মজুমদার (খোলা কাগজ), দেওয়ান মো. ইকবাল (নয়াদিগন্ত ডিজিটাল), শাখাওয়াত হোসেন টিপু (গণমুক্তি), মোজাম্মেল হক ওরফে সুমন পাটোয়ারী (খবরপত্র) ও তবারক হোসেন (ভোরের ডাক)।

সাধারণ সদস্যরা হলেন নাছির উদ্দীন আজাদ (অজেয় বাংলা), শহীদুল ইসলাম তোতা (জনপ্রিয়), মো. হোসেন (ফেনীর ডাক), আবুল হাসনাত তুহিন (বাংলাদেশের আলো), ফখরুল ইসলাম (গ্রীন টিভি), রহিম উল্যাহ বাবুল (ফেনী বার্তা), ইমাম হোসেন খাঁন (সংবাদ সারাবেলা), মোজাম্মেল হক হাছান (গণকণ্ঠ ডিজিটাল), জিয়া উদ্দিন (প্রতিদিনের কাগজ) ও পাভেল রহমান (নোয়াখালী ওয়েব)।

Link copied!