প্রচার ও মিডিয়া বিভাগের জনশক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের জনশক্তিদের নিয়ে নীলফামারীতে এক মতবিনিময় সভা বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টায় জেলা জামায়াত অফিস হলরুমে অনুষ্ঠিত হয়ে।

সভা শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মুজাহিদ আল-আমিন। জেলা প্রচার ও মিডিয়া বিভাগীয় সেক্রেটারি অধ্যাপক ছাদের হোসেনের সভাপতিত্বে এবং জেলা প্রচার ও মিডিয়া বিভাগীয় সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ও সদর আমীর মাওলানা আবু হানিফা শাহ, জেলা কর্মপরিষদ সদস্য ও অফিস ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি প্রভাষক আব্দুল কাদিম, জেলা যুব বিভাগের সভাপতি আবু রায়হান, জলঢাকা উপজেলা নায়েবে আমীর ও প্রেসক্লাব সভাপতি আলহাজ কামারুজ্জামান, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি ও উপজেলা মিডিয়া বিভাগীয় সভাপতি প্রভাষক এ.এম.এম. মুজাহিদ মাসুম, উপজেলা যুব বিভাগের সভাপতি জাকির হোসেন রঞ্জুসহ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিটের প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীলরা।

সভায় জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম বলেন, সংগঠনের আদর্শ, জনকল্যাণ মূলক কার্যক্রম এবং সমাজ পরিবর্তনের ইতিবাচক উদ্যোগসমূহ জনগণের কাছে পৌঁছে দিতে প্রচার ও মিডিয়া বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রতিটি উপজেলায় এ বিভাগের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বর্তমান যুগ তথ্য ও প্রযুক্তির যুগ। গণমাধ্যম কেবল সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, বরং সমাজ গঠন, জনসচেতনতা সৃষ্টি এবং সত্য প্রতিষ্ঠার অন্যতম শক্তিশালী হাতিয়ার।

তিনি সাংবাদিকদের পেশাগত সততা, বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সত্য ও তথ্যনির্ভর সাংবাদিক তাই মানুষের আস্থা অর্জনের প্রধান ভিত্তি। তিনি আরও বলেন, জামায়াতের সামাজিক, মানবিক ও জনকল্যাণ মূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের সামনে সঠিক ভাবে তুলে ধরতে প্রচার ও মিডিয়া বিভাগের কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রতিটি উপজেলার ইতিবাচক কার্যক্রম, জনসেবা মূলক উদ্যোগ ও জনগণের কল্যাণে পরিচালিত কার্যক্রম গুলো গণমাধ্যমের মাধ্যমে ব্যাপক ভাবে প্রচার করতে হবে, যাতে সাধারণ মানুষ বাস্তব চিত্র সম্পর্কে অবগত হতে পারে।

অতীতের বিভিন্ন সময়ে সাংবাদিকরা স্বাধীন ভাবে সত্য প্রকাশে বাধার সম্মুখীন হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, নতুন বাংলাদেশ গঠনে স্বাধীন, দায়িত্বশীল ও জবাব দিহি মূলক গণমাধ্যমের বিকল্প নেই। তিনি সাংবাদিকদের অধিকার রক্ষা, সত্য সংবাদ প্রকাশের পরিবেশ নিশ্চিত করণ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সকলের সহযোগিতা কামনা করেন। সভাপতির বক্তব্যে অধ্যাপক ছাদের হোসেন বলেন, প্রচার ও মিডিয়া বিভাগের কার্যক্রমকে আরও শক্তিশালী ও ফলপ্রসূ করতে প্রয়োজনীয় সকল সহযোগিতা অব্যাহত থাকবে। সংবাদ সংগ্রহ, প্রকাশ ও প্রচারের ক্ষেত্রে মাঠপর্যায়ের কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং সমন্বিত ভাবে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

পরিশেষে দেশ, জাতি, সংগঠন এবং গণমাধ্যম কর্মীদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Link copied!