ফুলকোট নবদয় কারিগরি উচ্চবিদ্যালয়ের বহুতল ভবন নির্মাণ কাজ উদ্বোধন

ফারুক সরকার , শাজাহানপুর (বগুড়া) সংবাদদাতা

প্রকাশিত: ১১ জুন, ২০২৬, ১০:১৩ পিএম

বগুড়ার শাজাহানপুর উপজেলার ফুলকোট নবদয় কারিগরি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। বিদ্যালয়টিতে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি নতুন বহুতল ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

উক্ত নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরুল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রাজা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমরুল ইউনিয়ন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, গভর্নিং বডির সদস্য এবং বিপুল সংখ্যক শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম রফিক বলেন,শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে একটি ভালো অবকাঠামো অত্যন্ত জরুরি। এই বহুতল ভবনটি নির্মাণের ফলে অত্র এলাকার কারিগরি শিক্ষার প্রসার আরও এক ধাপ এগিয়ে যাবে।"

অনুষ্ঠানের সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান নতুন ভবন নির্মাণ কাজ শুরু হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। উদ্বোধনী পর্ব শেষে বিদ্যালয় ও দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

 

Link copied!