নিয়ামতপুরে সদর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদের গণসংযোগ

নওগাঁর নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোত্তালিব হোসেন মাসুদ গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।

মোত্তালিব হোসেন মাসুদ টিকরামপুর বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক, জিয়া সৈনিক দল, নিয়ামতপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি প্রতিদিনই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করছেন। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার ১১ জুন সকালে তিনি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উপজেলা সদর, বালাহৈর গ্রাম, কড়কড়িয়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ চালান। এ সময় তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং দোয়া ও সমর্থন কামনা করেন।

জনসংযোগকালে মোত্তালিব হোসেন মাসুদ স্থানীয়দের সঙ্গে খোলামেলা কথা বলেন এবং এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন চাহিদা ও সম্ভাবনার বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন। অনেকেই এ সময় তাদের ব্যক্তিগত ও সামষ্টিক সমস্যার কথা তুলে ধরেন, যার সমাধানে মোত্তালিব হোসেন মাসুদ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

তিনি বলেন, আমি আজকে ৫নং ওয়ার্ডে (উপজেলা সদর) বাজারের এসেছি আপনাদের সঙ্গে দেখা করতে এবং নির্বাচনী সালাম জানাতে। আমি আপনাদেরই একজন। আপনাদের দোয়া ও সমর্থন পেলে ইনশাআল্লাহ এই এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পারব।

তিনি আরও বলেন, নিয়ামতপুর সদর ইউনিয়নকে একটি আধুনিক ও বাসযোগ্য এলাকায় পরিণত করাই আমার লক্ষ্য। রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্যসহ সব খাতে উন্নয়ন নিশ্চিত করতে চাই। আপনাদের সহযোগিতাই আমার সবচেয়ে বড় শক্তি।

এ সময় তার সঙ্গে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সমর্থক ও কর্মীরা উপস্থিত ছিলেন। গণসংযোগকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

স্থানীয়দের মতে, প্রার্থীদের সরাসরি উপস্থিতি ও মতবিনিময় নির্বাচনী পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলছে এবং ভোটারদের মধ্যে সচেতনতা।

 

Link copied!