বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১২ জুন, ২০২৬, ০৫:৩১ পিএম

ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ছবি : সংগৃহীত

ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশে পৌঁছেছেন। শুক্রবার সকালে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর হয়ে সড়কপথে তিনি বাংলাদেশে প্রবেশ করেন।

ভারত সরকার বাংলাদেশে কূটনৈতিক মিশনের এই গুরুত্বপূর্ণ দায়িত্বে দীনেশ ত্রিবেদীকে নিয়োগ দিয়েছে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং বাংলা ভাষা ও সংস্কৃতি সম্পর্কে তার গভীর জ্ঞানের বিষয়টি এই নিয়োগে বিশেষ গুরুত্ব পেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে ২০২২ সালের সেপ্টেম্বর থেকে দায়িত্ব পালন করে আসা প্রণয় ভার্মাকে সম্প্রতি বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন ৭৫ বছর বয়সী প্রবীণ রাজনীতিক দীনেশ ত্রিবেদী।

 

বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে নতুন হাইকমিশনারের ভূমিকা আগামী দিনে বিশেষ গুরুত্ব বহন করবে বলে কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে।

Advertisement

Link copied!