গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ১১ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) গাছা থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দস্যুতা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, প্রতারণা, সড়ক পরিবহন আইন এবং আদালতের পরোয়ানা (ওয়ারেন্ট) রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গাছা থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের মধ্যে দস্যুতা মামলায় দুই জন হলেন— গাজীপুর মহানগরীর গাছা থানার রফিকুল ইসলামের ছেলে ইমন মিয়া (১৯) ও একই এলাকার রফিকুল ইসলামের নাজমুল ইসলাম (২০)।
মাদক মামলায় গ্রেফতারকৃতরা হলেন— গাজীপুর মহানগরীর গাছা থানার এলাকার নাজিম উদ্দিনের মাহবুবুল ইসলাম নিলয় (১৯) ও টিটু সরকারের ছেলে সিয়াম (১৯)।
প্রতারণা মামলায় গ্রেফতারকৃতরা হলেন নেত্রকোনা জেলার রফিক মিয়ার ছেলে নূরুল ইসলাম (৪৩) ও একই এলাকার স্বামী মো. নূরুল ইসলাম-এর স্ত্রী তানজিনা জিন্নাত (২৮)।
সড়ক পরিবহন আইনে গ্রেফতারকৃত হলেন— কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার কলিমউদ্দিনের ছেলে মেহেদী হাসান মুন্না (২৫)।
গাছা থানার প্রসিকিউশন জিএমপি অধ্যাদেশ ৭৮ মোতাবেক গ্রেফতারকৃত হলেন— গাজীপুর মহানগরীর গাছা থানার মৃত রওশন আলীর ছেলে জয়নাল হোসেন (৩৪)।
বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত পলাতক ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন— গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকার মৃত সুলতান মিয়ার ছেলে বেলাল, গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকার আবুল কালাম মৃধার ছেলে রাশেদ মৃধা এবং গাজীপুর মহানগর গাছা থানা এলাকার মজিবুর রহমানের মেয়ে মর্জিনা আক্তার।
এ বিষয়ে গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদুজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে গাছা থানা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :