ইরানের প্রধান বিচারপতি গোলাম-হোসেন মোহসেনি-এজেই বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতি ইরানিদের গভীর অবিশ্বাসের পেছনে রয়েছে দীর্ঘদিনের ঐতিহাসিক অভিজ্ঞতা ও বাস্তবতা। তার মতে, অতীতের নানা ঘটনার কারণেই আমেরিকার ওপর আস্থা রাখা সম্ভব নয়।
ইরানের আধা-রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমের বরাতে মোহসেনি-এজেই বলেন, “আমরা আমেরিকানদের মোটেও বিশ্বাস করি না। এই অবিশ্বাসের শিকড় ইতিহাস ও বাস্তবতার মধ্যে নিহিত।”
বক্তব্যে তিনি গত বছরের ১২ দিনের যুদ্ধের প্রসঙ্গও তুলে ধরেন। তার দাবি, ওই সংঘাতে ইরান শত্রুপক্ষের মোকাবিলায় সফল হয়েছে এবং দেশের বিরুদ্ধে আগ্রাসন প্রতিহত করতে সক্ষম হয়েছে।
মোহসেনি-এজেই বলেন, ইরান “শত্রুদের শিরশ্ছেদ করতে এবং আগ্রাসনকারীদের হাত কেটে ফেলতে সফল হয়েছে”, যা তার ভাষায় দেশের প্রতিরোধক্ষমতারই প্রমাণ।
উল্লেখ্য, চলমান যুদ্ধের শুরুতে ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামিনী নিহত হওয়ার পর তেহরানের নেতৃত্ব পরিচালনার জন্য একটি তিন সদস্যের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করা হয়। সেই পরিষদের অন্যতম সদস্য ছিলেন মোহসেনি-এজেই।
সূত্র: আল-জাজিরা
আপনার মতামত লিখুন :