কুষ্টিয়া দৌলতপুর উপজেলা বিএনপির অন্যতম সংগঠক দৌলতপুর উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারন সম্পাদক শহীদ সরকার মঙ্গল আসন্ন স্থানীয় সরকার নির্বাচন দলের ভূমিকার বিষয়ে জরুরী সভা করেছেন।বৃহস্পতিবার (১৮ জুন) সকালে তার নিজ বাসভবনে দলীয় নেতা কর্মীদের নিয়ে জরুরী সভা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, রিফায়েতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সহ সভাপতি ফকরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক ইমদাদুল বিশ্বাস, যুব বিষয়ক সম্পাদক ফরিদুল ইসলাম টুটুল, দৌলতপুর উপজেলা তাঁতী দলের সভাপতি রেদওয়ানুর রহমান সূর্যা সরকার, সহ সভাপতি কেনু খান, তথ্য বিষয়ক সম্পাদক আছানুল হক, দৌলতপুর উপজেলা কৃষকদল যুগ্ম আহ্বায়ক নূর আমিন, বুলবুল হোসেন, শরিফুল ইসলাম, সহ আউব আলী, মিঠু সরকার, মিলু, মিজানুর রহমান, কাবের আলী, বিদ্যুৎ হোসেন সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মী।
জরুরী সভায় শহীদ সরকার মঙ্গল আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপিকে এগিয়ে নিতে নিতে কর্মীদের সাথে মতবিনিময় করেন, এ সময় তিনি নেতা কর্মীদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন তিনি।
আপনার মতামত লিখুন :