সিরাজগঞ্জে ১ হাজার ৫৯০ পিস ইয়াবাসহ একজন আটক

সিরাজগঞ্জে র‍্যাব-১২ এর অভিযানে ১ হাজার ৫৯০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে বুধবার দুপুরে যমুনা সেতু পশ্চিম থানার সামনে পাকা সড়কের ওপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র‍্যাব-১২ এর একটি দল। এ সময় ইয়াবাসহ মোঃ সালমান (৩০) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত সালমান কক্সবাজার সদর উপজেলার উত্তর ডিককুল গ্রামের বাসিন্দা এবং মোঃ ইসহাকের ছেলে।

র‍্যাব-১২ এর অধিনায়ক মেজর ফারহাউজ্জামান (জামান) অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যমুনা সেতু পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Link copied!