কালিহাতী নার্সিং ইনস্টিটিউটে জমকালো ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত

মনির হোসেন , কালিহাতী(টাঙ্গাইল) সংবাদদাতা

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ০৭:০৬ পিএম

শিক্ষার্থীদের সৃজনশীলতা ও রান্নার শৈল্পিক গুণাবলী ফুটিয়ে তুলতে টাঙ্গাইলের কালিহাতী নার্সিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়ে গেল বর্ণাঢ্য ‘ফুড ফেয়ার’ (খাদ্য মেলা)। ​বৃহস্পতিবার (১৮ জুন) ইনস্টিটিউট প্রাঙ্গণে দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়। মেলা উপলক্ষে পুরো ক্যাম্পাস জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ​

মেলায় ইনস্টিটিউটের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা কয়েকটি স্টল সাজিয়ে বসেন। স্টলগুলোতে স্থান পায় বাঙালিয়ানার ঐতিহ্যবাহী বাহারি পিঠা-পুলি, চটপটি, ফুচকা, বিরিয়ানি, হরেক রকমের জুস, ডেজার্ট এবং ঘরে তৈরি স্বাস্থ্যসম্মত হরেক পদের খাবার। শিক্ষার্থীরা নিজেরাই এই খাবারগুলো প্রস্তুত ও পরিবেশন করেন। ​নার্সিং পড়াশোনার ব্যস্ত সূচির মাঝে এই ধরণের আয়োজন আমাদের ক্লান্তি দূর করে। নিজেদের তৈরি খাবার সবার কাছে বিক্রি করতে পেরে এবং প্রশংসা পেয়ে আমরা খুবই আনন্দিত। মেলায় অংশ নেওয়া এক শিক্ষার্থী।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন ও খাবারের গুণগত মান যাচাই করেন কালিহাতী নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান ডাঃ মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী। অতিথিরা শিক্ষার্থীদের এমন চমৎকার ও সুস্বাদু রান্নার দক্ষতার ভূয়সী প্রশংসা করেন।

 

Link copied!