আড়াইহাজারে আসামির স্বজনদের হামলায় তিন ডিবি সদস্য আহত

নিজস্ব সংবাদদাতা , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৯ জুন, ২০২৬, ০১:৫৪ পিএম

ফাইল ফটো

ফাহাদুল ইসলাম, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি মামলার আসামি গ্রেপ্তার অভিযানে গিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের তিন সদস্যের ওপর হামলা ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার উচিতপুরা ইউনিয়নের শান্তিনগর বাজারে এই ঘটনা ঘটে। আহতরা হলেন সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) মামুন মাতুব্বর, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমান উল্লাহ ও কনস্টেবল কবির আহম্মেদ।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেল চারটায় ঢাকা ডিবি দক্ষিণ বিভাগের চার সদস্যের একটি দল রূপগঞ্জের গাউছিয়া এলাকায় একটি মামলার আসামিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে যায়। এই সময় আসামিপক্ষের লোকজন জড়ো হয়ে তাদের ওপর হামলা চালায়।

এক পর্যায়ে তিন পুলিশ সদস্যকে একটি পিকআপ ভ্যানে তুলে আড়াইহাজারের শান্তিনগর বাজারে নিয়ে আসে। সেখানে আবারও তাদেরকে মারধর করে। খবর পেয়ে আড়াইহাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তিন সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

Advertisement

Link copied!