মোঃ লিটন উজ্জামান, ভেড়ামারা : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলাধীন মহিষাডোরা প্রতিবন্ধী বিদ্যালয় কর্তৃক আয়োজিত মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৯ জুন) উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়ার নারী সংরক্ষিত আসনের মাননীয় সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন (এমপি)।
এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ভেড়ামারা পৌরসভার সাবেক কাউন্সিলর খায়রুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মিলন খান, উপজেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুর রহমান মহন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক শাহাজুল ইসলাম,
পৌর যুবদলের যুগ্ন আহবায়ক রাজু আহমেদ, নারী ও শিশু অধিকার ফোরাম কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব কাউছার আজম, উপজেলা শাখার সদস্য সচিব জান্নাতুল ফেরদৌস সহ অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।
আপনার মতামত লিখুন :