সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুলে আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার, সিরাজগঞ্জ রোডের নাটোর রোড বাসস্ট্যান্ড এলাকায় হাসপাতালের হলরুমে দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
প্রকৌশলী সোলাইমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোঃ আব্দুস সাত্তার সুলতান। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ আব্দুল হাকিম আকন্দ, সলঙ্গা থানার ওসি (তদন্ত) মোঃ লুৎফর রহমান এবং সাবেক ইউপি সদস্য গোলাম মোস্তফা।
স্বাগত বক্তব্যে হাসপাতালের পরিচালক মোঃ জাহিদ হাসান শুভ বলেন, গ্রামাঞ্চলের মানুষের দোরগোড়ায় আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এ হাসপাতালের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে বক্তারা হাসপাতালটি এলাকার মানুষের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। শেষে হাসপাতালের সফলতা ও জনকল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উদ্বোধন উপলক্ষে বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসা পরামর্শ প্রদান করেন এবং বিভিন্ন মেডিক্যাল পরীক্ষায় ৪০ শতাংশ ছাড় দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :