মান্দায় রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করলেন ‎এমপি ডাঃ ইকরামুল বারী টিপু

‎ ‎মোঃ রায়হান আলী , মান্দা ‎(নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ১৯ জুন, ২০২৬, ০৯:৪১ পিএম

নওগাঁর মান্দায় রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করলেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু। শুক্রবার সকালে তেঁতুলিয়া ইউনিয়নের চৌজা ব্রিজ হতে শেখপাড়া পর্যন্ত এক কিলোমিটার রাস্তা পাকা করন কাজের উদ্বোধন করা হয়েছে।

কাজের নির্মাণ ব্যায় ধরা হয়েছে ১কোটি ৫ লক্ষ ৮৮ হাজার টাকা। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান কামরুল, বিএনপি নেতা আখেরুজ্জামান সেলিম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, কালিগ্রাম দোডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছার রহমান এবং উপ-সহকারী প্রকৌশলী শাহিন আলম, সমাজসেবক নাসির উদ্দিন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করাই যাতায়াতের অনুপযোগী ছিল। কাজ সম্পন্ন হলে এলাকার মানুষজন দূর্ভোগ কিছুটা লাঘব হবে। উদ্বোধন শেষে সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু বলেন, নির্বাচনের আগে মানুষের যে চাওয়া পাওয়া ছিল তারই অংশ হিসেবে এই এলাকার মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে রাস্তাটি গুরুত্বপূর্ণ বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পাকা করনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে

Link copied!