নানাবাড়িতে বেড়াতে এসে মর্মান্তিক মৃত্যু, পুকুরে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৯ জুন, ২০২৬, ১০:২৮ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় উপজেলার ভেচকি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো আব্দুর রহমান (৮) ও আব্দুর রহিম (৩)। তারা সম্পর্কে আপন দুই ভাই। পরিবার সূত্রে জানা গেছে, তারা খাগড়াছড়ি থেকে ছুটিতে নানাবাড়িতে বেড়াতে এসেছিল।

শুক্রবার বিকেলে দুই ভাই বাড়ির উঠানে খেলাধুলা করছিল। সন্ধ্যার দিকে তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘক্ষণ অনুসন্ধানের একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুর থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকায়ও বিরাজ করছে গভীর শোক।

Link copied!