কুনহার জোড়া গোলে উড়ন্ত ব্রাজিল, গ্রুপ ‘সি’র শীর্ষে সেলেসাওরা

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২০ জুন, ২০২৬, ০৮:৪৬ এএম

প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে অপ্রত্যাশিত ড্রয়ের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে আবারও ছন্দে ফেরার বার্তা দিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে ব্রাজিল। প্রথমার্ধেই জোড়া গোল করে দলের জয় সহজ করে দেন মাতেউস কুনহা। এরপর ইনজুরি সময়ে ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত ফিনিশিংয়ে জয় নিশ্চিত হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

এই গুরুত্বপূর্ণ জয়ের ফলে গ্রুপ ‘সি’তে পয়েন্টে মরক্কোর সমতায় পৌঁছালেও উন্নত গোল ব্যবধানে শীর্ষস্থান দখল করেছে ব্রাজিল। টুর্নামেন্টে নিজেদের শক্তিমত্তার জানান দিয়ে নকআউট পর্বের পথে আরও একধাপ এগিয়ে গেল সেলেসাওরা।

Link copied!