বিশ্ব অর্থনৈতিক সম্মেলনের মূল অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ১১:৪১ এএম

চীনের দালিয়ান নগরে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক সম্মেলনের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৪ জুন) স্থানীয় সময় সকাল ৯টায় দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিস্তৃত পরিসরে উদ্ভাবন’ প্রতিপাদ্যে অধিবেশনটি শুরু হয়। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন বিশ্ব অর্থনৈতিক ফোরামের সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা।

অধিবেশনে বাংলাদেশের পাশাপাশি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সিওক, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী উছরাল নিয়াম-ওসর, মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিচ এবং গিনির প্রধানমন্ত্রী আমাদু ওউরি বাহ অংশ নেন।

অধিবেশনের অবকাশে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বৈঠক করেন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণ, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

পরে বিশ্বনেতাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন প্রধানমন্ত্রী।

Advertisement

Link copied!