দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে তিনি এই যাত্রা শুরু করেন। তাঁর সফরসঙ্গী হিসেবে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
এর আগে সকাল ১০টায় তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত গ্রীষ্মকালীন দাভোসের বার্ষিক সম্মেলনে অংশ নেন। চীনের দালিয়ানে দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
১৭তম বার্ষিক সম্মেলন “নিউ চ্যাম্পিয়নস”-এ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ অংশ নেন।
এ সম্মেলনে নব্বইটিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও গণমাধ্যম অঙ্গনের এক হাজার সাতশোর বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন।
গ্রীষ্মকালীন দাভোসে প্রধানমন্ত্রীর এই অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন দেশের সফল অভিজ্ঞতা ও নীতিগত চর্চা গ্রহণের মাধ্যমে জাতীয় সক্ষমতা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :