টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঐতিহ্যবাহী লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৫ জুন) দুপুরে কলেজ প্রাঙ্গণে অত্যন্ত আবেগঘন পরিবেশে এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও প্রতিষ্ঠাতা লায়ন ফেরদৌস আলম ফিরোজ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, এসএম মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আসাদুল্লা মিয়া,কালিহাতী নার্সিং ইনস্টিটিউটের রেক্টর সিয়াম হোসেন প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর বিদায়ী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করে শোনান একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা। পরে বিদায়ী শিক্ষার্থীদের হাতে কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার ও প্রবেশপত্র তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন ফেরদৌস আলম ফিরোজ বলেন,শিক্ষাই জাতির মেরুদণ্ড। কেবল ভালো ফল করলেই হবে না, বরং ভালো ফলাফলের পাশাপাশি সৎ ও আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলে দেশের সেবা করতে হবে। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ।" তিনি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করেন।
সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ বিদায়ী শিক্ষার্থীদের পরীক্ষার বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে কয়েকজন পরীক্ষার্থী তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠানের শেষ পর্বে পরীক্ষার্থীদের সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করা হয়। এ সময় কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, গভর্নিং বডির সদস্যবৃন্দ, অভিভাবক ও অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :