মানিকগঞ্জের ঘিওর উপজেলা প্রেস ক্লাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটি। কর্মসূচিতে ঘিওর উপজেলা নির্বাহী অফিসার নাশিতা তুল ইসলাম অংশ নেন। বৃহস্পতিবার (২৫ জুন ) প্রেস ক্লাব প্রাঙ্গণে একটি কৃষ্ণচূড়া ও বকুল ফুল গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাই। তাদের এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সারা দেশে বৃক্ষরোপণ কার্যক্রম আরও জোরদার হবে। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ তানভীর ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্বতী পাল, ঘিওর থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান, ৪ নং ঘিওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম টুটুলসহ প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ।
আপনার মতামত লিখুন :