নীলফামারীর জলঢাকায় অপপ্রচার ও গুজব, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, ভুয়া তথ্য প্রচার, অনলাইন জুয়া, অশ্লীল ও অনৈতিক কনটেন্টের বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে প্রযুক্তির অপব্যবহার থেকে দূরে রাখতে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপীর সভাপতিত্বে অনুষ্ঠানটি উপস্থাপনা করেন,
উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা মিজানুর রহমান, সভায় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোখলেছুর রহমান মাস্টার, নায়েবে আমীর ও প্রেসক্লাব সভাপতি আলহাজ কামারুজ্জামান, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্তা,থানা তদন্ত কর্মকর্তা এসআই কাজল চন্দ্র, সহকারী কৃষি কর্মকর্তা খোরশেদ আলম, আলহাজ্ব মোবারক হোসেন অর্নিবান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী, উপজেলা ক্রীড়া পরিষদের সদস্য সচিব আলমগীর হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :