বৈশ্বিক উষ্ণায়নের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে রাজশাহীর বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ প্রতিপাদ্যে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. জোবায়ের হোসেন তুষার এবং বিশিষ্ট সমাজসেবক মো. মিটন খন্দকার। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে পরিবেশগত সংকট দিন দিন প্রকট হচ্ছে। এ সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। প্রত্যেক শিক্ষার্থী যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব গ্রহণ করে, তাহলে ভবিষ্যতে একটি সবুজ, নির্মল ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় শিক্ষার্থীরা রোপণ করা গাছের পরিচর্যার অঙ্গীকারও ব্যক্ত করেন
আপনার মতামত লিখুন :