জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ৩০ জুন, ২০২৬, ০৪:২১ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর আড়াইটায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

বেঞ্চের অপর দুই সদস্য ছিলেন বিচারপতি মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

দেশজুড়ে আলোচিত এ মামলার রায় বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।

এর আগে গত ২২ জুন ট্রাইব্যুনাল মামলার রায় ঘোষণার জন্য ৩০ জুন দিন ধার্য করেন। দীর্ঘ শুনানি শেষে গত ১৪ মে মামলাটি রায়ের অপেক্ষায় রাখা হয়েছিল।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম, কৌঁসুলি মিজানুল ইসলাম এবং ফারুক আহাম্মদ। আসামিপক্ষে শুনানি পরিচালনা করেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী ও সিফাত মাহমুদ।

Link copied!