নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১১৮ কোটি ৭৪ লাখ ৫ হাজার ৪৫০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।বুধবার (১ জুলাই) বিকেল ৪টায় বসুরহাট পৌরসভা কার্যালয়ে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরসভার প্রশাসক মো. মাসুদুর রহমান আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন।
ঘোষিত বাজেটের মোট আকার ১১৮ কোটি ৭৪ লাখ ৫ হাজার ৪৫০ টাকা। বাজেটে পৌর এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্প বা¯ত্মবায়নে গুরম্নত্ব দেওয়া হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রম্নবাইয়া বিনতে কাশেম, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী আবদুল হাই সেলিম, বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশারফ হোসাইনসহ স্থানীয় বিএনপি, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং কোম্পানীগঞ্জ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় পৌর প্রশাসক মো. মাসুদুর রহমান বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে বসুরহাট পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভায় রূপাšত্মর করতে এ বাজেট প্রণয়ন করা হয়েছে। তিনি বাজেট বা¯ত্মবায়নে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং সর্ব¯ত্মরের নাগরিকের সহযোগিতা কামনা করেন।
আপনার মতামত লিখুন :