হাফিজ ইব্রাহিম কলেজের সভাপতি হলেন ব্যারিস্টার মোহাম্মদ মারুফ ইব্রাহিম আকাশ

রিয়াজ ফরাজী , বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা

প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৬, ০৪:০৬ পিএম

হাফিজ ইব্রাহিম কলেজের সভাপতি হলেন ব্যারিস্টার মোহাম্মদ মারুফ ইব্রাহিম আকাশ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার ঐতিহ্যবাহী হাফিজ ইব্রাহিম কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক ব্যারিস্টার মো. মোহাম্মদ মারুফ ইব্রাহিম আকাশ মনোনীত হয়েছেন।

তিনি কলেজটির প্রতিষ্ঠাতা ও ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের একমাত্র পুত্র। তাঁর এই মনোনয়নের খবরে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

এ উপলক্ষে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ভোলা জেলা প্রশাসক, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে নবমনোনীত সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ মারুফ ইব্রাহিম আকাশকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। তাঁর সফল নেতৃত্বে কলেজের শিক্ষা, অবকাঠামো ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

এদিকে, হাফিজ ইব্রাহিম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাকারিয়া আজম এক শুভেচ্ছা বার্তায় বলেন, বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃক ব্যারিস্টার মোহাম্মদ মারুফ ইব্রাহিম আকাশকে পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়ায় তিনি আনন্দিত। তিনি নবমনোনীত সভাপতিকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর নেতৃত্বে কলেজটি শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে তিনি বিশ্বাস করেন।

শেষে মহান আল্লাহর কাছে নবমনোনীত সভাপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল দায়িত্ব পালনের জন্য দোয়া কামনা করা হয়।

সিয়াম সরিষা
Link copied!