মান্দায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

‎ ‎মোঃ রায়হান আলী , মান্দা ‎(নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ০৭:২৫ পিএম

মান্দায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

ফাইল ফটো

নওগাঁর মান্দয় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উদ্ধার করা প্রায় ৫ লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ মাছ ধরার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। রোববার (২৬ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে জব্দকৃত জাল ধ্বংসের এ কার্যক্রম পরিচালিত হয়।

‎উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, বিলমান্দা ও উথরাইল বিল এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ হাজার মিটার কারেন্ট জাল, ২ হাজার মিটার বেড়জাল এবং ৭টি রিংজাল জব্দ করা হয়। জবই বিল ও পাশ্ববর্তী বিলসমূহে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প’-এর আওতায় মান্দা ও উথরাইল বিলে মাছের প্রজনন, প্রাকৃতিক আবাসস্থল এবং জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়।

‎ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ, এ সময় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল, জেলা ফিল্ড ফ্যাসিলিটেটর মোজাফফর হোসেন, অফিস সহকারী জিয়াউল হকসহ মৎস্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

সিয়াম সরিষা
Link copied!