নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের ‘রক্তঝরা জুলাই’ চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার

নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের ‘রক্তঝরা জুলাই’ চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার

ফাইল ফটো

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি  উপলক্ষে নীলফামারী সরকারি কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ‘রক্তঝরা জুলাই’ চিত্রপ্রদর্শনীতে দর্শনার্থীদের ব্যাপক সাড়া পড়েছে। জুলাই আন্দোলনের বিভিন্ন পর্যায়ের ঘটনাপ্রবাহ, গুম, খুন ও সহিংসতার আলোক চিত্র এবং তথ্যচিত্র নিয়ে সাজানো এ প্রদর্শনীর শেষ দিনে পরিদর্শনে এসে শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন

এবং জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানান নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় তিনি চিত্রপ্রদর্শনী পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সভাপতি সেলিমুদ্দিন, সেক্রেটারি সিরাজুল ইসলাম সোহাগ, সরকারি কলেজ শাখার সভাপতি মুসা ইসলাম, সেক্রেটারি শওকত স্বপনসহ জেলা ও স্থানীয় জামায়াত-শিবিরের নেতৃবৃন্দ। প্রদর্শনীতে ২০০৬ সাল থেকে ২০২৪ সালের  

জুলাই পর্যন্ত বিভিন্ন সময়ে সংঘটিত গুম, খুন, নির্যাতন ও গণহত্যার বিভিন্ন আলোকচিত্র, তথ্যচিত্র এবং ঘটনাপ্রবাহ উপস্থাপন করা হয়। অতিথিরা প্রদর্শনীর প্রতিটি অংশ ঘুরে দেখেন এবং আয়োজকদের কাছ থেকে বিভিন্ন ঘটনার প্রেক্ষাপট সম্পর্কে অবহিত হন।পরিদর্শন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়ে দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাদের অবদান জাতি কখনো ভুলবে না।

শহীদ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আহত ও নিহতদের পরিবারের জন্য স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি এখন তালবাহানা শুরু করেছে। তারা এ বিষয়ে ভিন্নমত পোষণ করছে এবং গণভোটের রায়কে মানতে চাচ্ছে না। দেশের মানুষের প্রত্যাশা পূরণে কোনো ধরনের বিলম্ব না করে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করা উচিত। এ সময় তিনি এ বিষয়ে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি জোর দাবি জানান।

সিয়াম সরিষা
Link copied!