যোগদানের দ্বিতীয় দিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন সানজিদা চৈধুরী

সমরেন্দ্র বিশ্বশর্মা , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ০৮:৪৬ পিএম

যোগদানের দ্বিতীয় দিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন সানজিদা চৈধুরী

ফাইল ফটো

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী যোগদানের দ্বিতীয় দিনেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভার আগে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, প্রেসক্লাব, মিডিয়া ক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা ফুল দিয়ে তাকে বরণ করে নেন।

এর আগে রোববার সন্ধ্যায় তিনি প্রথমবারের মতো কেন্দুয়ায় যোগদান করেন। তবে সেদিন সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই তার সঙ্গে দেখা করতে না পেরে ফিরে যান। পরদিন আনুষ্ঠানিক মতবিনিময় সভায় তারা উপস্থিত হয়ে নবাগত ইউএনওকে শুভেচ্ছা জানান। মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে ইউএনও সানজিদা চৌধুরী বলেন, “কেন্দুয়া উপজেলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমকে এগিয়ে নিতে আমি আপনাদের পাশে আছি, ভবিষ্যতেও থাকব।

সকলের সহযোগিতায় একটি সেবামুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে চাই।” অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম-উল ইসলাম চৌধুরী।সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা নবনিযুক্ত ইউএনওর সফল দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন এবং উপজেলার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সিয়াম সরিষা
Link copied!