মাদক, জুয়া কিশোর আপরাধ, নারী ও শিশু নির্যাতন এর প্রতিবাদে কমিউনিটি পুলিশং এর সদস্য এবং স্থানীয় জনসাধারণের সাথে সচেতনতা মুলুক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকালে সিরাজদিখান উপজেলার আবিরপাড়া ঈদগা মাঠে সিরাজদিখান থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ ১ আসনের সাংসদ শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এছাড়াও বক্তব্য রাখেন,সরকারি পুলিশ সুপার সিরাজদিখান সার্কেল মো. আনোয়ার পারভেজ,
সিরাজদিখান থানার ওসি মো. আলা উদ্দিন,সিরাজদিখান কমিউনিটি পুলিশিং এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন, সাধারণ সম্পাদক ও সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান, মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল দাস৷
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজদিখান থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান ও সেকেন্ড অফিসার মাসুদ রানা। সভায় বক্তারা বলেন, মাদক, জুয়া, কিশোর অপরাধ এবং নারী-শিশু নির্যাতন প্রতিরোধে পুলিশের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষায় জনগণকে পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানানো হয়।অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা,শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :