নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীন

রাজীব আলী , ব্যুরো প্রধান রাজশাহী

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ০৭:৩৫ পিএম

নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীন

ফাইল ফটো

বিদ্যুৎ বিভাগের আওতাধীন নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এর পরিচালনা পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত অনুযায়ী নেসকোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীন।

সম্প্রতি বিদ্যুৎ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সিনিয়র সহকারী সচিব শেখ মেজবাহ উল সাবেরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, কৃষি মন্ত্রণালয় ও নেসকোর চেয়ারম্যানের পত্রের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বর্তমানে নেসকোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকারী কৃষি মন্ত্রণালয়ের সচিব জনাব রফিকুল ই মোহামেদের পরিবর্তে মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীনকে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) দেশের উত্তরাঞ্চলে বিদ্যুৎ বিতরণ কার্যক্রম পরিচালনাকারী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। রাজশাহী ও রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

Link copied!